ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি পৃথিবীতে নেই: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি পৃথিবীতে নেই। তারা জনগণকে বিভ্রান্ত করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে।
চরমোনাইর পীর আরও উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে জানিয়েছে— দেশ পরিচালনায় শরিয়তকে প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে জামায়াতসহ কয়েকটি দল ইশতেহার প্রকাশ করলেও কোথাও ইসলামের বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেনি। কেউ যদি জামায়াতকে ইসলামী দল বলে দাবি করে, তবে তা আত্মপ্রবঞ্চনার অংশ।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ইসলামের পক্ষে একটি ব্যালট বাক্স দিয়ে আমাদের আন্দোলন শুরু হয়। প্রথম দিকে কিছু ইসলামী দল আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। কিন্তু পরে জামায়াতসহ কিছু দল আন্দোলনে প্রবেশ করে। সারাদেশের মানুষ যখন আমাদের সঙ্গে একাত্মতা দেখায়, তখন ক্ষমতাপ্রেমিকরা বাধা দেয়।
জামায়াতকে নিয়ে চরমোনাইর পীর বলেন, যারা জামায়াতকে ইসলামী দল মনে করেন, তারা বাস্তবতা বুঝে না ও বোকার স্বর্গে বাস করছেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষে। হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। দেশকে এ পরিস্থিতি থেকে মুক্ত করতে আলেম ও ইসলামপ্রেমিক জনগণের ঐক্য অপরিহার্য।
চরমোনাইর পীর বলেন, বাংলাদেশ আলেম-ওলামার দেশ। ইসলামকে এই পবিত্র ভূখণ্ড থেকে মুছে ফেলা সম্ভব নয়। আমরা একা নই— আল্লাহ, আলেম ও দেশপ্রেমিক জনগণ আমাদের সঙ্গে আছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী