ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আমি অসাম্প্রতিকতার কথা বলি, তাই আমার সমালোচনা বেশি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে হওয়া কোনো সমালোচনা তিনি পরোয়া করেন না। তিনি মনে করেন, সাধারণ মানুষের অধিকার, মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িকতার কথা বলেন বলেই তাকে নিয়ে সমালোচনা বেশি হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের জাগরনী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে প্রচুর সমালোচনা হয়। কিন্তু আমি মানুষের কথা বলতেই থাকবো। আমার ধর্ম আমাকে শিখিয়েছে অন্যের ধর্মকে আঘাত না করতে। আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের বিভাজন থেকে দূরে থেকে একটি শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে।"
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পর এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশকে সামনের দিকে নেব নাকি পেছনে। আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য? সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।"
নিজের রাজনৈতিক আদর্শ তুলে ধরে এই প্রবীণ নেতা বলেন, "আমি একজন মুক্তিযোদ্ধা এবং পুরোপুরি অসাম্প্রদায়িক লোক। আমাদের রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য এবং তা হবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক হানাদারদের সহায়তা করেছে এবং গণহত্যার জন্য আজও ক্ষমা চায়নি, তাদের পক্ষে আমরা থাকতে পারি না। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেই আমরা সামনে এগোতে চাই।"
বিগত ১৫ বছরের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, "ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য আমি ১১ বার জেলে গিয়েছি, সাড়ে তিন বছর কারান্তরালে কাটিয়েছি। আমাদের হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে নতুন কেউ নই। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি