ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘নতুন জালেমদের’ রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর একটি মহল নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথে হাঁটছে। এই শক্তিগুলোই এখন বাংলাদেশের জন্য ‘নতুন জালেম’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে, সে সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণই। দেশের বাইরে বসে বিশেষ করে দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনি লড়াই শুধু কক্সবাজার-২ আসনের মধ্যে সীমাবদ্ধ নয়। সারাদেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। আমাদের এই ঐক্য দেশের জনগণকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরা চক্রের হাত থেকে মুক্ত করার জন্য।’
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতির ভবিষ্যৎ রক্ষায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র করা হয়, তাহলে এ দেশের মানুষ তা প্রতিহত করবে এবং কখনোই মেনে নেবে না।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণতন্ত্র ও সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার পথে ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের স্বাধীনতা রক্ষা, উন্নয়ন ও জাতীয় পরিবর্তনের জন্য এই নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়।
শেষে নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জাতি কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। জনসভা থেকে উপস্থিত জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)