ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
সারজিস আলমকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রচারে নির্ধারিত বিধি অমান্য করার অভিযোগে পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক নির্বাচনি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় অতিক্রম করেও তিনি মাইক ব্যবহার করে বক্তব্য চালিয়ে যান। এমন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
ঘটনাস্থলে সারজিস আলমের সঙ্গে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের কর্মকর্তা এবং বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধির ১৭ ধারার উপধারা ২ লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে তার নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিতভাবে মাঠপর্যায়ে আচরণবিধি তদারকি করা হচ্ছে। কেউ আইন ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জানান, বক্তব্য দেওয়ার সময় নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। আইনের প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে এবং ভবিষ্যতে আচরণবিধি মেনেই নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে