ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ‘বড় ভাই’ সম্বোধন করে তার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার কোটবাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে শাহজাহান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বলেন, “আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই, ওনাকে আমি সবসময় সম্মান করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ, আপনারা যদি বড় ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন তিনি আরও বেশি মর্যাদাবান হবেন।”
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, “তিনি (শাহজাহান চৌধুরী) কক্সবাজার জেলা বিএনপির সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি। ওনার পরিপক্ক বয়স, জনগণকে সেবা দেওয়ার বয়স এবং দলের ত্যাগী নেতা। সুতরাং ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। জনগণের দল বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি বাংলাদেশের জনগণের স্বপ্নপূরণ করবে।”
সভায় প্রধান বক্তার বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “ধানের শীষ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতীক হিসেবে নিয়েছিলেন, কারণ এটি বাংলাদেশের মার্কা, আপামর জনতার মার্কা। অতীতে যেমন আপনাদের সেবক ছিলাম, আমৃত্যু সেবকই থাকবো, ইনশাআল্লাহ।”
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ নিজে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচন করছেন। এবারের নির্বাচনে এই প্রথম তিনি নিজ এলাকার বাইরে অন্য কোনো আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর