ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক: য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি এ ভাষণ প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় ডা. শফিকুর রহমান বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান। বিষয়টি পরবর্তী সিদ্ধান্তের জন্য কমিশনে উপস্থাপন করা হয়েছে।
সূত্র আরও জানায়, নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বিটিভিতে ভাষণ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ বা সময় উল্লেখ করেননি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বিটিভিকে চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনি ভাষণ সম্প্রচারের বিষয়ে নির্দেশনা দেয়। চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য প্রচার নির্বাচনি পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ অনুযায়ী লিখিত আবেদন পাওয়ার ক্রমানুসারে দলীয় প্রধানদের জন্য প্রচারের স্লট নির্ধারণ করতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য আলাদা স্লট ও নির্দিষ্ট সময়সীমা থাকবে।
বক্তব্য রেকর্ডিংয়ের দিন ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নির্ধারণ করবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যেসব দল বিটিভিতে প্রচারণা চালাতে আগ্রহী হবে, তাদের আবেদন গ্রহণের সময় অনুযায়ী বক্তব্য প্রচারের সুযোগ দিতে বলা হয়েছে।
তবে কমিশনের চিঠিতে জানানো হয়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আগে আবেদন না পাওয়ায় বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেওয়ার ব্যবস্থা নিতে বিটিভিকে অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত