ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বরিশাল-ভোলা সেতুর জোর দাবি পার্থর, উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করে ভোলা-বরিশাল সেতু নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বেলস পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই দাবি জানান।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আন্দালিব রহমান পার্থ বলেন, “আপনি আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী। ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—আপনি আমাদের একটি স্থায়ী সেতু (ভোলা-বরিশাল সেতু) করে দেবেন। আমরা শিল্পসমৃদ্ধ এক উন্নত ভোলা দেখতে চাই।”
পার্থ আরও বলেন, “ভোলার গ্যাস উত্তোলন ও সরবরাহ নিয়ে সবাই আলোচনা করলেও ভোলার মানুষকে কী দেওয়া হবে, তা নিয়ে কেউ কথা বলে না। আমরা জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তির পক্ষে সবসময় অনড় আছি। আপনার কাছে বিনীত অনুরোধ—ভোলায় একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলার সাথে মূল ভূখণ্ডের সংযোগের জন্য সেতুটি নির্মাণ করে দিন।”
জবাবে প্রধান অতিথির ভাষণে তারেক রহমান ভোলা-বরিশাল সেতুসহ দক্ষিণাঞ্চলের অবহেলিত জেলাগুলোর উন্নয়নে ব্যাপক মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে আঞ্চলিক বৈষম্য দূর করে প্রতিটি জনপদকে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনা হবে।
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বরিশাল বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বিএনপি মনোনীত আরও ১৯ জন প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য