ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘এবারের নির্বাচনে ছলচাতুরি বা জালিয়াতির সুযোগ নেই’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার পরিস্থিতির পরিবর্তনের কারণে দেশের নির্বাচনে কোনো ধরনের ছলচাতুরি বা জালিয়াতির সুযোগ নেই। তিনি বলেন, জনগণের জন্য এটি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ।
এই মন্তব্য তিনি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় করেন। ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার পরিস্থিতি বদলেছে, সুযোগ এসেছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে আগ্রহী। ছাত্র-জনতার আন্দোলনের ফলে আজ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এবারের নির্বাচন জোরজবরদস্তি ও রাতের ভোটের পরিস্থিতি থেকে মুক্ত থাকবে।
পথসভায় ফখরুল বিএনপির নির্বাচনী অঙ্গীকারও তুলে ধরেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চাল, ডাল ও তেল কিনতে পারবে। কৃষক কার্ডের মাধ্যমে সেচ ও সার ক্রয় করা যাবে এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। মা-বোনদের জন্য এনজিওর সকল কিস্তি এক বছরের জন্য স্থগিত করা হবে। আগামী দেড় বছরের মধ্যে এক কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ছয় মাসের মধ্যে রাস্তাঘাট পাকাকরণ করা হবে এবং এলএসডি গোডাউন নির্মাণ করা হবে। তরুণদের জন্য কারিগরি শিক্ষা, নারীদের জন্য নার্সিং ট্রেনিং, প্রযুক্তিগত ডাটা এন্ট্রি ও আউটসোর্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তারা ঘরে বসেই মাসে দুই থেকে তিন লাখ টাকা উপার্জন করতে পারবে। কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিক হিমাগার ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা হবে।
বিমানবন্দর সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগে মানুষের আয় বৃদ্ধি করতে হবে। আয় বাড়লে বিমানবন্দর চালু করা সহজ হবে। তবে প্রথমে উন্নতমানের হাসপাতাল নির্মাণ করে এলাকার মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে ফখরুল বলেন, হিন্দু-মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন। শরীরে একবিন্দু রক্ত থাকলেও কোনো ক্ষতি হবে না।
তিনি আরও বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন, আমানতের খেয়ানত করা হবে না।
পথসভায় জামায়াত ইসলামী প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল এবং কখনো দেশের গণতন্ত্রের পক্ষে ছিল না। ফখরুল বলেন, এবার কাজের রাজনীতি করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে উন্নয়নের সুযোগ দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ