ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা-৪ এ ট্রাক প্রতীকে বিএনপির সমর্থন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির কোনো প্রার্থী না থাকায় বিকল্প কৌশলে যাচ্ছে দলটি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি জোটের অংশীদার হিসেবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে দেবিদ্বার আসনে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সঙ্গে জামায়াত-সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলো।
ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। পরে এ সংক্রান্ত রিট আবেদন হাইকোর্টে খারিজ হলে বিএনপির পক্ষে ওই আসনে প্রার্থী দেওয়ার পথ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জোটের স্বার্থে জসিম উদ্দিনকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দেবিদ্বারের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ট্রাক প্রতীকের পক্ষে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
দেবিদ্বার পৌর এলাকার বিএনপি সমর্থক আলী আহাম্মদ বলেন, বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধভাবে কাজ করলে জামায়াত-সমর্থিত প্রার্থী চাপের মুখে পড়তে পারেন বলে তিনি মনে করেন।
তবে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান লিটনের অবস্থান এখনো স্পষ্ট হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, কেন্দ্রীয়ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে তাকে সমর্থনের বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি জানান, বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা হবে।
এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার রয়েছেন ১০ হাজার ১০৫ জন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের