ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সরকারি চাকরি ও শিক্ষায় ফি বাতিলের ঘোষণা জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের আর্থিক প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে আবেদন ফি ও শিক্ষার সব স্তরের ভর্তি পরীক্ষার ফি পুরোপুরি বাতিল করা হবে। একই সঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ার ঘোষণাও দিয়েছে জামায়াত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহারে উল্লেখ করা হয়, সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে যে ফি নেওয়ার প্রচলন রয়েছে, জামায়াত ক্ষমতায় এলে সেই প্রথা বাতিল করা হবে। যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করা হবে বলে অঙ্গীকার করেছে দলটি।
শিক্ষাব্যবস্থা সংস্কার অংশে বলা হয়েছে, শিক্ষাকে সহজ ও সর্বজনীন করতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব স্তরে ভর্তি পরীক্ষার ফি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে।
‘ভিশন: সবার আগে যুবসমাজ’ শীর্ষক অংশে সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যোগ্যতার প্রশ্নে বয়স কোনো বাধা হবে না।
ইশতেহারের আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণায় বলা হয়, অষ্টম শ্রেণির পর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থা চারটি ধারায় বিভক্ত করা হবে ইসলামিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা।
এ ছাড়া শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের কথা বলা হয়েছে। শিক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির ৬ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা দিয়ে বলা হয়, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে প্রথম দুই সেমিস্টারের ফি সরকার বিনা সুদে বহন করবে। দেশের অভ্যন্তরে দরিদ্র শিক্ষার্থীদের মাসিক তিন হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
এছাড়া স্নাতক পর্যায়ে এক লাখ মেধাবী শিক্ষার্থীকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।
শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ পদ্ধতি ও বেতন কাঠামো চালু করা হবে বলে জানানো হয়েছে। ধাপে ধাপে সব শিক্ষককে উচ্চ গ্রেডে অন্তর্ভুক্ত করার কথাও রয়েছে ইশতেহারে।
মাদ্রাসা শিক্ষায় বৈষম্য দূর করতে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে কওমি শিক্ষা সিলেবাস পরিমার্জনের কথাও বলা হয়েছে।
নারীশিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে জামায়াত জানায়, দলটি ক্ষমতায় এলে নারীরা স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন।
এ ছাড়া শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রোধ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষাক্রম বাস্তবায়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ মার্চ)
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- দেশে সোনার বাজারে বড় দরপতন
- ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন নবীন ফ্যাশনের মালিক