ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক:ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একটি স্থানীয় যুব সংগঠন। এ ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক মিশনটির আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার ত্রিপুরাভিত্তিক রাজনৈতিক দল ‘তিপরা মোথা’র যুব সংগঠন ‘ইউথ তিপরা ফেডারেশন’ এই বিক্ষোভের আয়োজন করে। কর্মসূচি চলাকালে সহকারী হাইকমিশনের সামনে পুলিশ মোতায়েন করা হয় এবং সার্বিক নিরাপত্তা তদারকিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক।
একই সময়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমানভাবে জোরদার করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে মন্তব্য করেছেন, তা উসকানিমূলক ও অনভিপ্রেত।
সংগঠনটির নেতাদের ভাষ্য, এ ধরনের বক্তব্য কেবল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।
উল্লেখ্য, গত বছর ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায়। ওই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে এবং সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা