ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সড়ক অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্ট-মৎস্য ভবন সড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তারা সড়ক ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে, এদিন বিকেলের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে এসে হাইকোর্ট ও মৎস্য ভবনের সংযোগ সড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হলেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় তারা চরম অনিশ্চয়তা ও পরিচয়হীনতায় ভুগছেন। শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইন প্রকাশ করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকায় সেশনজটের শঙ্কা বাড়ছে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। অবিলম্বে অধ্যাদেশ জারি না হলে তারা আন্দোলন থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, এর আগের দিন রোববার সকাল থেকেও শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন। জনদুর্ভোগ এড়াতে দিনের বেলা অবরোধ তুললেও রাতে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সোমবার সকালেও সেখানে অবস্থান নেন। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)