ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মধ্যরাতেও শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন রাত গভীর হলেও থামছে না। সোমবার মধ্যরাত পেরোলেও শত শত শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছে। তাদের সাফ ঘোষণা অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই, সরে যাওয়ার প্রশ্নই নেই।
সকাল থেকে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা করে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। দুপুর ১টার দিকে শুরু হয় অবস্থান কর্মসূচি, পরে বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর তারা হাইকোর্ট মোড়ের অবরোধ তুলে নিলেও শিক্ষা ভবনের সামনের সড়ক অবরুদ্ধ রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, গত ১৫ মাস ধরে ধারাবাহিক আন্দোলনে শিক্ষার্থীরা ক্লান্ত। ৩ অক্টোবর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় যোগ দেন এবং পরে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এখনো তাদের আন্দোলন চলছে।
তিনি জানান, জনদুর্ভোগ বিবেচনায় হাইকোর্ট মোড় ছেড়ে দেওয়া হয়েছে, তবে অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা সারারাত শিক্ষা ভবনের সামনে থাকবেন। সকালে আরও শিক্ষার্থী যোগ দেবেন। পরীক্ষার মধ্যেও শিক্ষার্থীরা যেন অংশ নিতে পারেন, সে বিবেচনায় কর্মসূচি সাজানো হয়েছে বলেও জানান তিনি।
আরেক বক্তব্যে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনও নিয়মিত ক্লাসে ফিরতে পারেননি। রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া এই সমস্যার সমাধান নেই বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
দিনভর আন্দোলন, সড়ক অবরোধ, এবং রাতভর অবস্থান সব মিলিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে এক কঠোর অবস্থান নিয়েছে। তারা বলছে, অধ্যাদেশের মাধ্যমে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীই ঘরে ফিরবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার