ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে পতন থেমে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক : টানা দুই কার্যদিবস নিম্নমুখী থাকার পর আজ (০২ ডিসেম্বর) শেয়ারবাজারে পুনরুদ্ধারের বাতাস বইতে শুরু করেছে। সপ্তাহের অবশিষ্ট দুই দিন এই ঊর্ধ্বগতির ধারা বজায় থাকলে প্রধান সূচক আবারও ৫ হাজার পয়েন্টের ওপরে অবস্থান নিতে পারে। পাশাপাশি লেনদেনের পরিমাণও টাকার অংকে বাড়বে বলে বাজারসংশ্লিষ্টদের ধারণা। দিনের শুরুতেই সূচকের এই ঘুরে দাঁড়ানো বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, নিয়ন্ত্রক সংস্থা যদি বাজার পর্যবেক্ষণ আরও শক্তিশালী করে, তবে বড় ধরনের পতনের আশঙ্কা খুব একটা নেই। তাদের মতে, বাজারকে স্থিতিশীল রাখতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় বর্তমানে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নেই। বরং বাজার উন্নয়নমুখী নীতি গ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহ দুটোই বাড়ানো জরুরি। এ ছাড়া বিনিয়োগকারীদের গুজব এড়িয়ে, যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫০.৯১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯.২২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৬.২৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৫টির দর বেড়েছে, ৫৬টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৯০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৬ কোটি ৮৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫২.৭৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২৩.৬৫ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি