ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জামায়াত ক্ষমতায় গেলে বি’ষ খাবেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান জানিয়েছেন, জামায়াত কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী হলে এবং দেশে জামায়াত সরকার গঠন করতে পারলে তিনি ‘বিষ খাবেন’। শুক্রবার রাতের ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলুন দেখি, রাজাকারের পক্ষে হাত তুলুন দেখি… কোনো হাতও রাজাকারের পক্ষে ওঠে না। তারপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস করে ফেললে, আমি বিষ খাইয়্যাম।”
তিনি আরও বলেন, “এরা যে বেঁচে আছে, তা শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়ার কারণ। ২০০১ সালে খালেদা জিয়ার কাছে দোয়া চেয়েছিল ‘ম্যাডাম আমাদের বাঁচান’। তখন বাঁচানো হয়েছিল। এখন এরা সাপের মতো ফণা তুলে ধরছে। বিএনপি এদের চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার হিসেবে চিহ্নিত করে; জামায়াত ছাড়া আর কেউ এভাবে বলে না। এরা মুনাফেক, বেইমান এবং অকৃতজ্ঞ।”
নিজেকে ‘আদর্শিক যুদ্ধের প্রার্থী’ উল্লেখ করে ফজলুর রহমান বলেন, তিনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তার ভোটের লক্ষ্য হলো বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষের সমর্থকরা।
তিনি বলেন, ভোটারের ধর্ম তার কাছে প্রাসঙ্গিক নয়। “হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান যে ভোটারই হোক, তার কাছেই আমি ভোট চাই। স্বাধীনতা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন।”
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত