ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
স্বাধীনতাবিরোধীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: ফজলুর রহমান
আন্তর্জাতিক ডেস্ক: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান (বীর মুক্তিযোদ্ধা) বলেছেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। আমি সেই দলের প্রতি আস্থা রাখি। আমি যে দল করি, সেটি মুক্তিযোদ্ধার দল।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ-সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমান আরও বলেন, আমাকে বলা হয় আমি সত্যিকারের মুসলমান নই, আমি ধর্মকে গালাগাল করি। আমি আপনাদের সামনে হাতজোড় করে বলছি, আমি মুসলমান। কারণ জন্ম থেকেই মুসলিম পরিবারের সন্তান। পাঁচ বছর বয়সে আমার বাবা আমাকে মসজিদ ও মাদরাসায় পাঠান। স্কুলে যাওয়ার আগে প্রথমে আলিফ, বা, তা, ছা পড়ি। আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো ‘ইয়া নবী সালাম আলাইকা’। ধর্মের নামে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা মিথ্যাবাদী, বেঈমান, বিশ্বাসঘাতক এবং স্বাধীনতাবিরোধী।
তিনি বলেন, জামায়াত আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে জামায়াতের সঙ্গে আমার বিরোধ ছিল না। কিন্তু ৫ আগস্টের পর তারা বলছে, আমরা কি শুধু গণতন্ত্রের জন্য হাসিনাকে যুদ্ধ কইরা নামাইছি নির্বাচনের জন্য? তারা নতুনভাবে রাষ্ট্র করার কথা বলছে।
ফজলুর রহমান জানান, “ঠিক তখনই জামায়াত বলছে, ১৯৪৭ হলো স্বাধীনতা, ১৯২৪ হলো স্বাধীনতা, ১৯৭১ হলো গণ্ডগোল। ১৯৭১ কোনো মুক্তিযুদ্ধ নয়। দুই-তিন দিন সহ্য করেছি।”
রায়টুটী ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান ও সোমেশ কুমার গোপ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- আগামীকাল বৃত্তি পরীক্ষা ২০২৬, শেষ মুহূর্তের সেরা ১০ পরামর্শ