ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শেখ হাসিনার শাস্তি ও ভারতের অবস্থান নিয়ে যা বললেন সারজিস
নিজস্ব প্রতিবেদক: ভারত যতদিন পর্যন্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত ‘গণহত্যাকারী’ ও গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেবে, ততদিন বাংলাদেশ নিয়ে ভারতের কোনো মন্তব্য গুরুত্ব বহন করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে সারজিস আলম বলেন, “খুনি হাসিনা তার সময়ে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাসহ অসংখ্য অপরাধ করেছেন। সেই তুলনায় তার বর্তমান শাস্তি খুবই সামান্য। তবুও দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির যে রায় ঘোষণা করা হয়েছে, আমরা এখন সেই রায় কার্যকরের অপেক্ষায় আছি।”
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই রায় কার্যকর হবে। একজন স্বৈরাচারের শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করে এনসিপি নেতা বলেন, জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করার মাধ্যমে সরকার তাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করেছে। এছাড়া জুলাই সনদ, গণভোট ও নোট অব ডিসেন্ট—এসব ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বর্তমানে তাদের লক্ষ্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ