ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ডুয়া নিউজ : ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের তিন নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ও শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে এসব রুটে ফেরি চলাচল শুরু হয়।
ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টা থেকে এরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এদিকে টানা ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে প্রায় দুই শতাধিক যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এ সময় তীব্র শীত ও হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এদিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী। আরিচা-কাজিরহাট নৌপথে রাত সাড়ে ১২টা থেকে ফেরি সার্ভিস বন্ধ ছিল।
এছাড়া শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় পৌনে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ