ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
আজ ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
সরকার ফারাবী: আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবার মাঠে নামছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। প্রতিপক্ষ তিউনিসিয়া। চলতি বছর এটি ব্রাজিলের শেষ ম্যাচ এরপর সেলেসাওদের পুনরায় অ্যাকশনে দেখা যাবে আগামী মার্চে। তাই ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
নিচে সময়, দলগত অবস্থা, মাঠের তথ্য ও লাইভ দেখার পূর্ণ বিবরণ তুলে ধরা হলো।
ম্যাচ সময় ও ভেন্যু
ভিডিওতে প্রচারিত তথ্য অনুসারে, ব্রাজিল–তিউনিসিয়া প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।
সময় (বাংলাদেশ): রাত ১:৩০ মিনিট
স্থান: ফ্রান্সের লীলে অবস্থিত স্টেড পিয়েরে-মাওরোয়া (Stade Pierre-Mauroy)
ব্রাজিল দল ইতোমধ্যেই লীলে পৌঁছেছে এবং ম্যাচ-পূর্ব অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ব্রাজিল স্কোয়াড: ইনজুরি ধাক্কা ও নতুন ডাক
তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল বড় ধাক্কা খেয়েছে রক্ষণভাগে। সেনেগালের বিপক্ষে আগের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। ৫৯তম মিনিটে আঘাত পাওয়ার পর ৬৪তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফলে আজ রাতে তিউনিসিয়ার বিপক্ষে তাকে দেখা যাবে না।
তার জায়গায় স্কোয়াডে যোগ দিয়েছেন অ্যালেক্স স্যান্ড্রো রিবেইরো।
কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সেনেগালের ম্যাচে ব্যবহৃত কৌশল বজায় থাকবে। তবে তার ইঙ্গিত অনুযায়ী একাদশে কিছু রদবদল দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশ (৪-২-৩-১ ফরমেশন)
গোলকিপার:এদেরসন
রক্ষণভাগ:ওয়েসলি, মার্কিনহোস, এদের মিলিতাও, স্যান্ড্রো
মধ্যমাঠ:ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো
অ্যাটাকিং থ্রি:ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তেভাও
স্ট্রাইকার:জোয়াও পেদ্রো
আগের ম্যাচে স্ট্রাইকার হিসেবে ম্যাথিউস কুনহাকে দেখা গেলেও এবার সামনে জায়গা পেতে পারেন জোয়াও পেদ্রো।
হেড-টু-হেড রেকর্ড
ব্রাজিল ও তিউনিসিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। নেইমার থাকা সেই ম্যাচে ব্রাজিল জয় পায় ৫–১ গোলের বড় ব্যবধানে। এবার নেইমারকে ছাড়াই মাঠে নামলেও সেলেসাওরা আত্মবিশ্বাসী।
লাইভ দেখার উপায়
সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
ম্যাচটি অনলাইনে দেখতে পারবেন খুব সহজেই।
অ্যাপের মাধ্যমে:
গুগল থেকে Sportzfy অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখা যাবে।
ফেসবুক লাইভ:
ম্যাচ চলাকালীন ফেসবুকে “Brazil vs Tunisia live match today” সার্চ করলে বিভিন্ন পেজে লাইভ স্ট্রিম পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত