ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
IPL 2026: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ
সরকার ফারাবী: ২০২৬ আইপিএলকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বড় ধরনের পরিবর্তনের পথেই হাঁটল। দীর্ঘদিন দলের সঙ্গে থাকা ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলকে এবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে শাহরুখ খানের এই ফ্র্যাঞ্চাইজি। একই সঙ্গে, বিপুল বাজেটে কেনা ভারতীয় অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ারকেও ছেড়ে দিয়েছে তারা।
রাসেল ও বেঙ্কটেশ কেকেআরের অধ্যায়ের শেষ
আন্দ্রে রাসেল:
২০১৪ সালে কেকেআরের জার্সিতে যাত্রা শুরু করা আন্দ্রে রাসেলকে এবার আনুষ্ঠানিকভাবে পথ ছাড়ল ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে তাকে রিটেইন করা হলেও প্রত্যাশিত পারফরম্যান্স না মিলায় ধীরে ধীরে তিনি দলের জন্য বাড়তি চাপ হয়ে উঠছিলেন। মিনি নিলামের আগে ব্যবস্থাপনা দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে রিলিজ করার পথ বেছে নেয়।
বেঙ্কটেশ আইয়ার:
২০২১ আইপিএল মৌসুমে কেকেআরকে ফাইনালে তোলার নায়ক বেঙ্কটেশ আইয়ার। গত মৌসুমে তাকে ছেড়ে দেওয়ার পর নিলামে ২৩.৭৫ কোটি রুপির বিশাল অঙ্কে আবার দলে ভেড়ায় কেকেআর। সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছিল ক্রিকেট মহলে। শেষ পর্যন্ত ২০২৬ মৌসুমের আগে তাকে দলে না রেখে নিলামে বাড়তি তহবিল যোগ করার পথ বেছে নেয় টিম ম্যানেজমেন্ট।
বিদেশি খেলোয়াড়দের বড় রদবদল
রাসেল ও বেঙ্কটেশের পাশাপাশি কেকেআর দল ছাড়ার তালিকায় রয়েছে আরও কয়েকজন বিদেশি তারকার নাম-
মঈন আলি, এনরিখ নর্কিয়া, কুইন্টন ডি’কক, রহমানউল্লাহ গুরবাজ ও স্পেন্সার জনসন।এই তালিকা নিশ্চিত করছে যে, কেকেআর আসন্ন মৌসুমে একদম নতুন কোর স্কোয়াড তৈরি করতে চায়।
নিলামের সামনে কেকেআরের শক্তিশালী বাজেট
এতগুলো খেলোয়াড় রিলিজ করায় কেকেআরের হাতে এখন রয়েছে ৬৪.৩ কোটি রুপি যা মিনি নিলামে সবচেয়ে শক্তিশালী বাজেটগুলোর একটি। দলের ১৩টি শূন্যস্থান পূরণ করতে কেকেআর এই তহবিল কাজে লাগিয়ে একটি ব্যালান্সড ও শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করছে।
এক নজরে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা
| ধরে রাখা খেলোয়াড় | ছেড়ে দেওয়া খেলোয়াড় |
| রিঙ্কু সিং, অঙ্কৃশ রঘুবংশী, আজিঙ্কা রাহানে, মনিষ পাণ্ডে, রোভম্যান পাওয়েল | আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার |
| সুনীল নারিন, রামানদীপ সিং, অনুকুল রায় | কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ |
| বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক | মঈন আলি, স্পেন্সার জনসন, এনরিখ নর্টজে |
| লুভনিত সিসোদিয়া, চেতন সাকারিয়া |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- মেডিকেল অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ