ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
সারাদেশে ডেঙ্গুতে পাঁচ জনের মৃ’ত্যু, হাসপাতালে ১ হাজার ১৩৯ জন
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৪,৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৩৩৬ জন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটি ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি ১১৮ জন, খুলনা (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রংপুর (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন এবং সিলেট (সিটি করপোরেশনের বাইরে) একজন।
একই সময়ে ১ হাজার ১৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন। স্বাস্থ্য অধিদফতর সতর্ক করে বলেছে, গরম ও আর্দ্র পরিবেশে মশার বিস্তার রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া