ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
সরকার ফারাবী: ফুটবলভক্তদের জন্য আজকের রাত হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল ইতিহাসের ঐতিহ্যবাহী দল ব্রাজিল এবং আফ্রিকার শক্তিশালী সেনেগাল। লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ঘিরে ভক্তদের আগ্রহ ইতোমধ্যেই চরমে পৌঁছেছে। ম্যাচের সময়সূচি থেকে শুরু করে সম্ভাব্য একাদশ সব তথ্য নিচে তুলে ধরা হলো।
ম্যাচের সময়সূচি ও ভেন্যুর পরিবেশ
১৫ নভেম্বর ২০২৫, বাংলাদেশ সময় রাত ১০টা এই সময় ব্রাজিল ও সেনেগাল মাঠে নামবে। আর্সেনালের হোম গ্রাউন্ড এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে, যার ৬১ হাজার আসনই আগেভাগে বিক্রি হয়ে গেছে। ফুটবলপ্রেমীদের ঢল নামায় স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আনচেলত্তির পরিকল্পনা: রক্ষণের উপর জোর
ব্রাজিলের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তি ম্যাচটিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন।তিনি জানান শক্তিশালী ডিফেন্স ছাড়া বড় টুর্নামেন্টে সফলতা সম্ভব নয়। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্যবহৃত ফরমেশনই সেনেগালের বিপক্ষে রাখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
তার ভাষায়, যখন ডিফেন্স নির্ভরযোগ্য থাকে, আক্রমণভাগের তারকারা ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে।
যদিও তিনি প্রয়োজনে আরও রক্ষণাত্মক ফরমেশন ব্যবহারের সম্ভাবনাও খোলা রেখেছেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৪ ফরমেশন)
গোলরক্ষক: এডারসন, ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনহোস, এডার মিলিটাও মিডফিল্ড: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনি জুনিয়র, এস্তেভাও উইলিয়াম,ম্যাথিউস কুনহা।
হেড–টু–হেড: ব্রাজিল এখনো জয়হীন
সেনেগালের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড মোটেই ভালো নয়। দুই ম্যাচে তারা একবার ড্র করেছে, আর শেষ ম্যাচে ৪–২ গোলে হারতে হয়েছিল সেলেকাওদের। তাই আজকের ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধ নেওয়ার এবং প্রথম জয়ের সুযোগ।
সরাসরি ম্যাচ দেখবেন যেভাবে
লাইভ দেখতে এখানেক্লিককরুন
টেলিভিশনে
বাংলাদেশের কয়েকটি ক্রীড়া চ্যানেল ম্যাচটি সরাসরি প্রচার করবে।
অনলাইনে
Sportzfy অ্যাপ ডাউনলোড করে ম্যাচ দেখা যাবে।
ফেসবুকেও “Brazil Vs Senegal live match today” লিখে সার্চ করলে অনেক পেজ লাইভ স্ট্রিম দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত