ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন, এনসিপির কেলেঙ্কারি ফাঁস করলেন মুনতাসির
ইনজামামুল হক পার্থ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ সম্প্রতি দলের অভ্যন্তরে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা জুলাই প্রক্রিয়াকে বিক্রি করেছে এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তার দাবি, এই ছাত্র উপদেষ্টারা “দুর্নীতির চ্যাম্পিয়ন”।
শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন। এর আগে তিনি এনসিপির শীর্ষ নেতা আখতার হোসেনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য মাত্র এক ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন।
লাইভে মুনতাসির আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর কোনো সমন্বয় বা অভিযোগ নিয়ে উপদেষ্টাদের কাছে যাওয়ার সময় নির্দেশ দেওয়া হতো, “ছাত্র উপদেষ্টা যদি অনুমতি দেন, তখন দেখা করতে পারবেন।” তাদের হাতে ছিল পূর্ণ ক্ষমতা।
ডিসি, ওসি, এসেনশিয়াল ড্রাগসের এমডি এবং পেট্রোবাংলার এমডি নিয়োগসহ একশো কোটি বা দুইশো কোটি টাকার ব্যাপারেও ছাত্র উপদেষ্টাদের নিয়ন্ত্রণ ছিল। তিনি বলেন, “তারা জুলাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
মুনতাসির আখতার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগের জন্য ৫০ লাখ টাকা দাবি করা হয়েছিল। তখন তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আসিফ নজরুলের নেতৃত্বে পিপি নিয়োগ কার্যক্রম চলাকালীন শিরিন আপা (শিরিন আক্তার শেলী) এবং তার ছেলে গোলাম রেশাদ তমালের নাম প্রস্তাব করেছিলেন।
তবে আখতারের লোকজন শিরিন আপার নাম কেটে অন্য একজনের নাম দিয়ে দিয়েছিল এবং সেই প্রক্রিয়ায় টাকা গ্রহণ করা হয়েছিল। মুনতাসির বলেন, আখতার হোসেন এক লাখ টাকা নিয়ে রাগ প্রকাশ করেছিলেন এবং শিরিন আপাকে ফোনে জানিয়ে বলেছেন, “৫০ লাখ টাকা লাগবে; আমরা চাইলে নাম দিতে পারি, চাইলে কেটে দিতে পারি।”
মুনতাসির জানান, এই দুর্নীতির তথ্য ফাঁস করায় তার নিজস্ব জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবুও তিনি অঙ্গীকার করেন যে, ধীরে ধীরে এনসিপির অন্যান্য দুর্নীতিবাজ নেতাদের তথ্যও প্রকাশ করবেন।
মুনতাসির মাহমুদের অভিযোগ বিস্তারিত দেখতেএখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?