ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এনসিপির সাবেক সংগঠক ফাঁস করলেন আখতার হোসেনের দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ তার দলের সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন। মুনতাসির দাবি করেছেন, বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়ার জন্য আখতার হোসেন ৫০ লাখ টাকা করে নিয়েছেন।
শুক্রবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে লাইভে এসে মুনতাসির এই অভিযোগ করেন। তিনি জানান, এর আগে আখতারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য মাত্র এক ঘণ্টার সময় দেওয়া হয়েছিল।
মুনতাসির মাহমুদ বলেন, “আমি তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলাম। জুলাই গণ-অভ্যুত্থানের পর আসিফ নজরুলসহ অন্যান্য নেতারা দায়িত্ব গ্রহণ করেন। সারা দেশে পিপি নিয়োগের সময় নরসিংদীর শিরিন আপার নাম প্রস্তাব করেছিলাম। কিন্তু আখতারের লোকজন শিরিন আপার নাম বাদ দিয়ে অন্য একজন নারীর নাম দিয়ে টাকা নিয়েছে।”
তিনি আরও বলেন, আখতার হোসেনের নির্দেশে পিপি বানাতে ৫০ লাখ টাকা লাগবে বলে বলা হয়। শিরিন আপা তখন নিজের গাড়িতে বসে এক লাখ টাকা দিয়ে দেন। আখতার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। মুনতাসির অভিযোগ করেন, আখতার ফোনে শিরিন আপাকে হুমকি দিয়েছিলেন যে, “আমরা যেমন নাম দিতে পারি, তেমনি নাম কেটে দিতে পারি।”
মুনতাসির মাহমুদ বলেন, দুর্নীতির এসব তথ্য প্রকাশ করায় তার জীবন ঝুঁকিতে রয়েছে। তবে তিনি জানান, ধীরে ধীরে এনসিপির অন্যান্য দুর্নীতিবাজ নেতাদের তথ্যও ফাঁস করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত