ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়াল এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মনোনয়ন আবেদন সংগ্রহের সময় বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপ্রত্যাশীরা এখন আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার গভীর রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী সময়সীমা বাড়ানোর এ ঘোষণা প্রকাশ করেন।
এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। দলটি ৬ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু করেছিল। এনসিপির নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নের জন্য আবেদন জমা দেওয়ার চূড়ান্ত তারিখ এখন ২০ নভেম্বর।
যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন-
মনোনয়ন আবেদন করা যাবে অনলাইন ও অফলাইনে দুইভাবেই।
অনলাইনে:ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে সরাসরি সাবমিট করা যাবে।
সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে-
১. এনসিপির কেন্দ্রীয় কার্যালয় (২য় তলা) থেকে।
২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী বাছাই প্রক্রিয়া আরও সহজ করতে এবং সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে সময় বাড়ানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে