ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বিএমআরই প্রকল্পে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিট তাদের চলমান আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরআই) প্রকল্প বাস্তবায়নে আরও সময় চেয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, বৈদেশিক ঋণ ও লেটার অব ক্রেডিট (এলসি) সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি সম্পূর্ণ করতে আরও প্রায় ১২ মাস সময় লাগবে।
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিএমআরই প্রকল্পের আওতায় মূলধনী যন্ত্রপাতির প্রধান এলসিগুলো ইতিমধ্যে খোলা হয়েছে, তবে সহায়ক ও ইউটিলিটি মেশিনারিজের এলসি এখনো খোলা যায়নি। দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার সীমাবদ্ধতার কারণে ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থায়ন নিশ্চিত করতে দেরি হচ্ছে। ফলে পুরো প্রকল্পের কাজ প্রত্যাশার চেয়ে ধীরগতিতে এগোচ্ছে।
মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ জানিয়েছে, বিএমআরই প্রকল্পের কাজ শেষ হলে উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে উৎপাদন স্থগিত থাকায় কোম্পানির আয়ে বড় ধরণের ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে চলতি অর্থবছরে প্রতি শেয়ার আয় লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৪৮ পয়সা।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির প্রতি শেয়ার নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩.৯৬ টাকা, যা আগের বছরের ৭.০৭ টাকার চেয়ে কম। এছাড়া প্রতি শেয়ার নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ০.৩১ টাকা, যেখানে আগের বছর এটি ছিল ০.৮৬ টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিএমআরই প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা এবং আর্থিক ফলাফল ভবিষ্যতে উন্নতির পথে যেতে পারে। তবে বর্তমান স্থবির উৎপাদন ও ক্ষতির প্রবণতা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রোরেল, বাড়ছে আরও দুই ট্রেন
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত