ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
‘ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, যাদের বলার এখতিয়ার নেই, তারাও এখন কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ নেওয়া হলো, অথচ এখন তারা উল্টো কথা বলছে। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল ও ব্যক্তিবিশেষ সংবিধান ও আইন মানতে চায় না। শেখ হাসিনা যেমন সংবিধান মানেননি, তারাও একই পথে হাঁটছে। যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা গণতন্ত্রবিরোধী। আমাদের লক্ষ্য হলো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে মুক্ত করা।
তিনি আরও যোগ করেন, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত