ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
মিশিগানে পালিত হল বিএনপির জাতীয় বিপ্লব-সংহতি দিবস
সরকার ফারাবী: মিশিগানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করলো বিএনপি। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হেমট্রামিক শহরের আলাদ্দীন রেস্টুরেন্ট এন্ড সুইটমিটে মিশিগান বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দেওয়ান আকমল চৌধুরী এবং সঞ্চালনা করেন সেলিম চৌধুরী।
বক্তারা সতর্ক করেন, এমন অস্থিতিশীল পরিস্থিতি দেশের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। দেশের দ্রুত নির্বাচন না হলে এবং বিএনপি ক্ষমতায় না এলে জনগণের ভাগ্য পরিবর্তন ও স্থায়ী শান্তি ফিরে আসবে না। তাই দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে দেশের শত্রুদের প্রতি সজাগ থাকার আহ্বান জানানো হয়।
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তার জীবনী, রাষ্ট্র পরিচালনা, বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের উপর গুরুত্বারোপ করে বলেন, পিআর পদ্ধতি ও গণভোটের আড়ালে দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা চালাচ্ছে একটি মহল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়