ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা: প্রত্যেক নাগরিক পাবে ২ হাজার ডলার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, প্রত্যেক মার্কিন নাগরিককে অন্তত ২ হাজার ডলার করে দেওয়া হবে। এই ঘোষণা আসে দেশজুড়ে চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই।
মূলত এই অর্থ দেওয়া হবে ট্যারিফ থেকে প্রাপ্ত রাজস্ব থেকে। তবে এ প্রস্তাব কার্যকর করার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “প্রত্যেককে অন্তত ২ হাজার ডলারের লভ্যাংশ দেওয়া হবে (উচ্চ আয়ের ব্যক্তিদের ব্যতীত)।”
টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে, এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং শাটডাউনের কারণে খাদ্য সহায়তা কর্মসূচি ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসি নিউজকে জানিয়েছেন, “এই ২ হাজার ডলারের লভ্যাংশ বিভিন্ন উপায়ে বিতরণ করা হতে পারে। এতে কর ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন বখশিশ ও ওভারটাইম আয়ের ওপর কর না নেওয়া।”
এদিকে ট্রাম্প তার শুল্কনীতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, “যারা ট্যারিফের বিরোধিতা করে, তারা বোকা! এখন আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী ও মর্যাদাপূর্ণ দেশ। মুদ্রাস্ফীতি প্রায় নেই এবং শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় রয়েছে।”
তিনি আরও দাবি করেন, শুল্ক থেকে ‘ট্রিলিয়ন ডলার’ রাজস্ব আসছে, যা দিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু হবে।
উল্লেখ্য, ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন চলমান সরকারি অচলাবস্থার কারণে দেশজুড়ে খাদ্য সহায়তা ও অন্যান্য সরকারি সুবিধা ব্যাহত হচ্ছে। মার্কিন ইতিহাসের দীর্ঘতম এই শাটডাউন ইতোমধ্যেই ৪০তম দিনে প্রবেশ করেছে। নাগরিকদের সরাসরি অর্থ বিতরণের উদ্যোগ কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে, যা বাজেট বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অচলাবস্থার কারণে আপাতত স্থবির।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত