ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা ভোটকে নিয়েই ষড়যন্ত্র করছে এবং জনগণকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তারা কোনোভাবেই সফল হবে না। কারণ দেশবাসীর ভোটাধিকার রক্ষায় সকল ভোটার ঐক্যবদ্ধ।
শনিবার (৮ নভেম্বর) দিনাজপুর জেলার ঘোড়াঘাটের পৌর ২ নং ওয়ার্ডে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সুধী সমাজ, শ্রমজীবী, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। এখানকার মা-বোনেরা, ভাইরা শত কষ্টের মধ্যে, দুপুরের ভাত না খেয়ে সভায় উপস্থিত হয়েছেন। এ দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য একজোট। আপনার ভোট, আপনার অধিকার, আপনি নির্ভয়ে, নির্বিঘ্নে যে কাউকে দিতে পারবেন।
তিনি আরও সতর্ক করেন, অনেকে আপনার ভোট অধিকার ছিনিয়ে নিতে চায়। কেউ কারসাজি করে বিনা ভোটে বা ভোট ছাড়াই আপনাদের প্রতিনিধি সাজাতে চাইবে। এমন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এজন্য সব ভোটারকে সজাগ থাকতে হবে এবং কোনো প্রলোভনে বিভ্রান্ত হবেন না।
ডা. জাহিদ হোসেন ধর্মের নামে রাজনীতি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ধর্মকে তার জায়গায় রাখতে হবে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে। ভোটাররা সচেতন থাকলে কোনো বিভ্রান্তিকর প্রচেষ্টা কাজ করবে না।
সভায় তিনি বিএনপির সংস্কার বিষয়ক অবস্থানও তুলে ধরেন। তিনি বলেন, যারা ২০২৪ সালের ৫ আগস্টের পরের সময়কে ভিত্তি করে সংস্কারের কথা বলেন, তারা ইতিহাস বিকৃত করছেন। বিএনপি দীর্ঘদিন ধরেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। একসময় একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা চালু করা, মুক্তবাজার অর্থনীতি ও গার্মেন্টস শিল্পের সূচনা—সবই বিএনপির অবদান।
অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর