ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আমেরিকায় বিনা খরচে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
আমেরিকা বাংলাদেশিসহ বিশ্বের ২০-২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে। আবেদন করার জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক নয়।
প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI)-এ, এবং শেষ তারিখে আবেদন জমা দিতে হবে ১৫ জানুয়ারি ২০২৬।
হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI)-সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম ফ্রেড জে হ্যানসেন ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত। এটি একটি নন-অ্যাকাডেমিক প্রোগ্রাম, যার লক্ষ্য শিক্ষার্থীদের একটি ‘লিডারশিপ টুলবক্স’ প্রদান করা, যাতে তারা দ্বন্দ্ব নিরসন করতে এবং তাদের নিজ নিজ দেশ ও বিশ্বকে উন্নত করার জন্য কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হয়।
সুযোগ-সুবিধা
*রাউন্ড ট্রিপ ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার টিকিট;
*ভিজিটর (SEVIS) ফি;
*স্বাস্থ্যবিমা সুবিধা;
*সম্পূর্ণ আবাসন ব্যবস্থা;
*প্রোগ্রামের সময়কালের জন্য সম্পূর্ণ খাবার;
*পরিবহন খরচ;
*প্রোগ্রাম উপকরণ;
*অংশগ্রহণ সার্টিফিকেট;
*এক্সপোজার ও ট্রিপ;
এগুলো ছাড়াও আরো নানা ধরনের সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
*স্নাতকের শিক্ষার্থীদের অবশ্যই কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকাল ২ বছর পূরণ করতে হবে;
*আবেদনকারীর বয়স ২০-২৫ বছরের মধ্যে হতে হবে;
*অ্যাকাডেমিক রেফারেন্স;
*ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেসব আবেদনকারী কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে;
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।
আগ্রহীরা আবেদন করতে এখানেক্লিক করুন। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত