ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফিলিপাইনে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের ইন্টার্ন নিচ্ছে এডিবি, আবেদন যেভাবে
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের আওতায় মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দপ্তরে ৮ থেকে ১২ সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপের সময়কাল:
নির্বাচিত প্রার্থীদের ইন্টার্নশিপ শুরু হবে ২০২৬ সালের জুন মাসে। এর মেয়াদ হবে সর্বনিম্ন ৮ সপ্তাহ থেকে সর্বোচ্চ ১২ সপ্তাহ। মার্চ ও এপ্রিল মাসের মধ্যে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
যেসব বিভাগে ইন্টার্নশিপের সুযোগ:
এডিবির সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ইন্টার্ন নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
অডিটর জেনারেলের কার্যালয়
সেক্টরস ডিপার্টমেন্ট (SD-1, SD-2, SD-3)
তথ্যপ্রযুক্তি (IT) বিভাগ
ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়
অর্থনৈতিক গবেষণা ও উন্নয়ন প্রভাব বিভাগ
বেসরকারি খাত পরিচালনা বিভাগ
জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগ
ট্রেজারি বিভাগ
সুরক্ষা (Safeguards) কার্যালয়
মধ্য ও পশ্চিম এশিয়া বিভাগ এবং অন্যান্য।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে এডিবির সদস্যভুক্ত যেকোনো দেশের নাগরিক হতে হবে (বাংলাদেশিরা আবেদনের যোগ্য)।
ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
ইন্টার্নশিপ চলাকালীন পুরো সময় আবেদনকারীকে অবশ্যই মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।
শিক্ষার্থীর পড়াশোনার বিষয় অবশ্যই এডিবির কাজের সাথে সম্পর্কিত হতে হবে।
যাঁদের ২ থেকে ৩ বছরের সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নির্বাচনে অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের এডিবির অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল ‘এডিবি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট সিস্টেম’ (ACES)—এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) এবং বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি সনদ বা এনরোলমেন্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আবেদনপত্র প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬।
আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)