ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আয়ারল্যান্ডে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ, যেভাবে আবেদন করবেন
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (UCD)। ‘ইউসিডি গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ ২০২৬।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন দেশটির অন্যতম বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বৈশ্বিক উচ্চশিক্ষার মানচিত্রে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউসিডি তার সমৃদ্ধ ক্যাম্পাস, অত্যাধুনিক গবেষণাগার এবং বিশ্বমানের অনুষদগুলোর জন্য সুপরিচিত।
সুযোগ-সুবিধা
মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কোর্সের ধরন ও যোগ্যতার ওপর ভিত্তি করে শতভাগ অথবা ৫০ শতাংশ (অর্ধেক) টিউশন ফি মওকুফ করা হয়।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
আয়ারল্যান্ডে পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার আগ্রহ থাকতে হবে।
পূর্ববর্তী পরীক্ষার অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। সাধারণত আইইএলটিএসে (IELTS) গড়ে ৬.৫ স্কোর থাকতে হবে।
সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নেতৃত্বের গুণাবলি থাকা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
প্রয়োজনীয় নথিপত্র
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া অফার লেটার (Offer Letter)।
পাসপোর্ট সাইজের স্ক্যান করা ছবি।
হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
সব স্তরের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট।
২০০ শব্দের একটি লিখিত স্টেটমেন্ট (PDF ফরম্যাটে)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত