ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
তাহসানের ঘোষণা 'ন্যাশনাল ইস্যু' হওয়ায় তিনি বিস্মিত
বিনোদন ডেস্ক: ২৫ বছর ধরে সংগীতপ্রেমীদের মন জয় করে আসা জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান সম্প্রতি তার ক্যারিয়ারের রজত জয়ন্তীতে এক ঘোষণার মাধ্যমে শ্রোতাদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তিনি জানান, সংগীত জগৎ থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন।
মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন যে, এটি তার ওভারসিজ ব্যান্ডের সঙ্গে শেষ ট্যুর। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং অনেকেই ধরে নেন যে তিনি হয়তো পুরোপুরি সংগীত ছাড়ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই বিতর্কের বিষয়ে তাহসান বলেন, "গান থেকে বিরতি নিব, সকলে একদিন আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু আমি তো এটা চাইনি, যে বিষয়টা ন্যাশনাল ইস্যু হয়ে উঠুক। ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।" তিনি আরও জানান, তার একটি কথার ফলেই অনেক কিছু ঘটে গেছে, এমনকি তার ছবির ওপর টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, যা তিনি 'খেলারই অংশ' বলে উল্লেখ করেন।
তাহসান স্পষ্ট করেন যে, এটি প্রথম নয়, এর আগেও তিনি ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছেন। ২৫ বছরের সংগীত জীবনে শ্রোতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছেন, তাই কিছুদিন বিরতি নেওয়া এখন তার প্রয়োজন বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক বিতর্ক নিয়ে তিনি বলেন, "আমাদের এখন খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথায় কী হয়ে যাবে, একটা কথার রিপারকেশন কী হবে, তা আগে থেকে বোঝা যায় না। আমার কথাটা আসলে একটা ইমোশনাল মুহূর্তে বলা, ওটা ভাইরাল হয়ে গেছে; ভাবিনি এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে।"
তিনি আরও নিশ্চিত করেন যে, চলতি বছরে হাতে থাকা কয়েকটি কনসার্ট শেষ করেই আপাতত বিরতি নেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির