ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ডায়াবেটিসসহ যেসব অসুস্থতায় কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্র ভিসা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই, তবে সম্প্রতি ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সেই স্বপ্ন পূরণে নতুন বাধা আসতে পারে। যুক্তরাষ্ট্রের এক সরকারি নির্দেশনায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত সমস্যা থাকলে দেশটিতে ভিসা প্রাপ্তি কঠিন হয়ে দাঁড়াতে পারে।
ওয়াশিংটনভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে আগত রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যয় কমানো, যা দেশটির সরকারের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে।
বিশ্বজুড়ে বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে পাঠানো নতুন গাইডলাইনে বলা হয়েছে, ভিসা আবেদনকারীর স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বিশেষ করে হার্টের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, মেটাবলিক রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্যসহ উচ্চ চিকিৎসা ব্যয় সম্পন্ন রোগগুলো বিবেচনায় নেওয়া হবে। দূতাবাসগুলোকে এ বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে যে, আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজ খরচে চিকিৎসার ব্যয়ভার মেটাতে সক্ষম হবেন কি না।
আগে থেকেই সংক্রামক রোগ পরীক্ষা, টিকাদানের ইতিহাস যাচাই এবং মানসিক অসুস্থতা পর্যালোচনার প্রক্রিয়া চালু থাকলেও, নতুন নির্দেশিকায় আরও কিছু স্বাস্থ্যগত সমস্যা যোগ করা হয়েছে, যা এখন থেকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়