ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
জাহানারার অভিযোগে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক: কয়েক দিন আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এরপর গতকাল, অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই টাইগ্রেস ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে যৌন হয়রানিসহ গুরুতর অভিযোগ তুলেছেন।
জাহানারার অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে ১২টায় এক বিবৃতি প্রকাশ করে জানায়, সাবেক জাতীয় নারী দলের একজন সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত অনিয়মের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা হয়েছে। বিসিবি জানিয়েছে, বিষয়টি অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার, জাহানারার অভিযোগ বিষয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, "আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।"
আসিফ মাহমুদ আরও বলেন, "যৌন হয়রানি ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযোগ নতুন নয়; খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা, যাতে কেউ এ ধরনের কাজ করে পার পেয়ে না যায়।"
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ