ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
অনশনের ৬৯ ঘণ্টা পরও কোন পদক্ষেপ নেই ইসির
নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান ৬৯ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে রয়েছেন। অনশনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং চারটি স্যালাইন দেওয়া হয়েছে। অনশনের পরও ইসি কোনো পদক্ষেপ নেয়নি।
শুক্রবার সকাল ১১টায় দেখা যায়, টানা তিনদিন একই পোশাকে ইসির সামনে বসে থাকা তারেক রহমানের খোঁজ নিতে আসছেন রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। অনেকে তার স্বাস্থ্য ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও খোঁজ নিচ্ছেন।
অনশন চলাকালীন তারেক রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৬৯ ঘণ্টা ধরে তিনি পানি ও খাবার পান করেননি। এতে অসুস্থ হওয়া স্বাভাবিক। চারটি স্যালাইন শরীরে দেওয়া হয়েছে। তিনি বলেন, দেখব কতক্ষণ পর্যন্ত এই অনশন চালিয়ে যেতে পারবেন।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসির সামনে এসে তারেকের সাথে সংহতি প্রকাশ করেছেন। রিজভী জানান, তারেক দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বৈধ রাজনৈতিক দল গঠনের দাবি জানাচ্ছেন। তিনি কোনো গোপন বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেননি।
মঙ্গলবার অনশন শুরু হওয়ার পর বিভিন্ন দলের নেতাকর্মীও সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও বুধবার ইসির প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে নিবন্ধনের দাবি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ