ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বেড়েছে ৯৬%
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ারদর মাত্র দুই সপ্তাহে প্রায় ৯৬ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। মাত্র ১৪ কর্মদিবসের ব্যবধানে তা বেড়ে আজ (৫ নভেম্বর) ১১১ টাকা ১০ পয়সায় পৌঁছেছে—অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়েছে।
শেয়ারদরের এই উল্লম্ফন নজরে এসেছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ৪ নভেম্বর আনোয়ার গ্যালভানাইজিংকে চিঠি দিয়ে শেয়ারের মূল্য ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়েছে।
সিএসইকে দেওয়া জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের ব্যবসা বা মুনাফা সংক্রান্ত এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা লেনদেনকে প্রভাবিত করতে পারে।
তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, কোম্পানির মুনাফায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত বছরের একই সময়ে ২ কোটি ৬৫ লাখ টাকা নিট লোকসানের বিপরীতে এবার ৮ কোটি ৬২ লাখ টাকা নিট মুনাফা করেছে কোম্পানিটি।
এই মুনাফা মূলত শেয়ারবাজারে বিনিয়োগ থেকে আসা আয়ের ফল। প্রান্তিকে কোম্পানিটি ১ কোটি ৫৮ লাখ টাকা পরিচালন লোকসান দেখালেও, বিনিয়োগ পোর্টফোলিও থেকে ১২ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে। এরফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের মাইনাস ৮৮ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৮৬ পয়সায় উন্নীত হয়েছে।
তবে ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ওই অর্থবছরে কোম্পানিটি বার্ষিক লোকসান দেখিয়েছে, যেখানে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ টাকা ৩২ পয়সা। প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ টাকা ৩৮ পয়সা এবং নিট পরিচালন নগদ প্রবাহ ছিল মাইনাস ৩ টাকা ৫৬ পয়সা।
কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ