ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
২০ দিনে চুল গজানোর নতুন সিরাম, যা বলছেন গবেষকরা
লাইফস্টাইল ডেস্ক: চুল পড়া বর্তমানে একটি সাধারণ সমস্যা, যা পানি, খাদ্যাভাস ও দূষণের কারণে বৃদ্ধি পায়। বাজারে অনেক সিরাম ও শ্যাম্পু থাকলেও চুল পড়া থামানো কঠিন হয়ে পড়ে। তবে এবার ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন একটি সিরাম তৈরির দাবি করেছেন, যা মাত্র ২০ দিনে খালি জায়গায় নতুন চুল গজাতে সাহায্য করতে পারে।
গবেষকরা জানিয়েছেন, প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এই সিরামটি ত্বকে কোনো সমস্যা করবে না। ইতিমধ্যেই গবেষণাগারে সফল পরীক্ষার পর এই সিরাম নিয়ে বৈজ্ঞানিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
যেভাবে প্রস্তুত করা হলো এই সিরাম: ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির অধ্যাপক সুং-জান লিন প্রথম নিজেই সিরামটি নিজের পায়ে ব্যবহার করে চুলের বৃদ্ধি লক্ষ্য করেছেন। গবেষণায় জানা গেছে, সিরামটি হাইপারট্রাইকোসিস (Hypertrichosis) নামে পরিচিত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি।
পরীক্ষার জন্য গবেষকরা পুরুষ ও নারী ইঁদুরের পিঠে সোডিয়াম ডোডেসিল সালফেট প্রয়োগ করে একজিমা তৈরি করেন। ১০-১১ দিনের মধ্যে নতুন চুল গজাতে শুরু করে। ইরিট্যান্ট ইমিউন কোষকে চর্বি কোষের সঙ্গে সংযুক্ত করে, যা ফ্যাটি অ্যাসিড নিঃসরণ উদ্দীপিত করে। এর ফলে চুলের ফলিকল স্টেম সেল নতুন চুল গজাতে সাহায্য করে। রাসায়নিক ইরিট্যান্ট ছাড়াই অ্যালকোহলে দ্রবীভূত প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড যেমন অলিক অ্যাসিড ও প্যালমিটোলিক অ্যাসিড সমন্বিত সিরামও কার্যকর প্রমাণিত হয়েছে। অধ্যাপক লিন জানান, সিরামের অন্যান্য উপাদান ব্যবহারকারীদের জন্য নিরাপদ।
সতর্কবার্তা: যদিও বিজ্ঞানীরা দেখিয়েছেন যে ২০ দিনে চুল পুনরায় গজানো সম্ভব হতে পারে, তবে মানুষের ক্ষেত্রে এটি এখনও প্রমাণিত হয়নি। ভবিষ্যতে যদি মানুষের ওপর পরীক্ষা দেখায় সিরামটি নিরাপদ ও কার্যকর, তবে এটি চুল পড়ার চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। ততক্ষণ পর্যন্ত বিশেষজ্ঞরা বাজারে থাকা সিরামের দিকে অতিরিক্ত ভরসা না করার পরামর্শ দিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত