ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আরপিও বাতিল হলে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হবে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার নির্বাচনী নিয়মাবলীতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি ‘কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন’ এমন আদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সর্বশেষ সংশোধনী বাতিল করা হয়, তা হবে এক দলের সঙ্গে সরকারের ‘গোপন সমঝোতা’ এবং লেভেল প্লেয়িং ফিল্ড ন্যাক্কারজনকভাবে ভঙ্গ হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচন করা উচিত, যা গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির এক নেতার সঙ্গে সরকারের এক উপদেষ্টার ‘জেন্টলম্যান এগ্রিমেন্ট’-এর কারণে এই অনুমোদিত সংশোধনী বাতিল হতে পারে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আরপিও যদি বাতিল করা হয়, তা হবে অগণতান্ত্রিক, ন্যাক্কারজনক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সতর্ক করেন, নির্বাচনের মাত্র চার মাস আগে এই ধরনের সিদ্ধান্ত আসলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে যাবে।
তিনি জাতির বৃহত্তর স্বার্থে ও সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত বিদ্যমান আরপিও বহাল রাখার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট