ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
বিএনপি সরকার গঠন করলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-এর নাম পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর পরাজিত ও ফ্যাসিস্ট শক্তি বিডিআর-এর নাম ও পোশাকের রঙ পরিবর্তন করে ফেলেছিল। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ বা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে।”
সাবেক সেনা কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন সুপারিশের প্রেক্ষিতে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনা আইন সংস্কারের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতায় গেলে সাবেক ও বর্তমান সেনা সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে।
ব্যক্তিগত স্মৃতি চারণ করে তারেক রহমান বলেন, “সেনাবাহিনী আমার কাছে একটি বৃহত্তর পরিবার। আমি সেনানিবাসেই বড় হয়েছি। আমার পিতা শহীদ জিয়া যেমন একজন সেনা কর্মকর্তা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাহিনীকে গর্বিত করেছিলেন, তেমনি আমার মা বেগম খালেদা জিয়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় একটি শক্তিশালী সেনাবাহিনীর ওপর নির্ভর করতেন।”
তিনি আরও বলেন, বিগত দেড় দশকে তাঁবেদার শক্তির কবলে পড়ে দেশের গণতন্ত্র হরণের পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। এমনকি পিলখানার পরিকল্পিত হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীকে যথাযথ ভূমিকা রাখতে দেওয়া হয়নি।
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, “সেনাবাহিনীর সম্মান ভূলুণ্ঠিত হয় এমন কোনো কাজ বিএনপি করবে না। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে তাদের পেশাদারিত্ব যেন রাজনীতির চাদরে বিলীন হয়ে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে বিএনপির প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, মেজর (অব.) জামাল হায়দার এবং পিলখানায় নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার