ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চাকরি দিচ্ছে ওয়ালটন, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: দেশের শীর্ষ প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে যোগ্য প্রার্থী খুঁজছে। ১ নভেম্বর থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। যোগ্য ও আগ্রহী নারী–পুরুষ প্রার্থীরা ঘরে বসেই আবেদন করতে পারবেন।
ওয়ালটনের এই পদে নির্বাচিত প্রার্থীরা আলোচনাসাপেক্ষ বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার, দুইটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুবিধা পাবেন।
চাকরির মূল তথ্য সংক্ষেপে
প্রতিষ্ঠান: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদ: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
দক্ষতা: দৈনিক ও মাসিক বিক্রয় প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে
চাকরির ধরন: ফুলটাইম
বয়সসীমা: ২২-৩২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনাসাপেক্ষ
সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, ইনক্রিমেন্ট, দুপুরের খাবার, ২টি উৎসব বোনাস
আবেদনের শেষ দিন: ১৫ নভেম্বর ২০২৫
আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতেএখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত