ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ঢাকাসহ ৬ জেলায় ফিল্ড অফিসার নেবে পল্লী বিকাশ কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ৫০ জন ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র। আগ্রহী প্রার্থীদের জন্য ইতোমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে একই দিন থেকে এবং চলবে আগামী ৫ মার্চ ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের বিবরণ:
প্রতিষ্ঠান: পল্লী বিকাশ কেন্দ্র
পদ: ট্রেইনি ফিল্ড অফিসার
বিভাগ: ক্ষুদ্রঋণ কার্যক্রম
পদসংখ্যা: ৫০
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন ও সুবিধা: ৬ মাসের শিক্ষানবিশকালীন সময়ে মাসিক সাকল্যে ২০,০০০ টাকা প্রদান করা হবে। স্থায়ীভাবে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেলে মাসিক বেতন হবে ২৫,৬৮০ টাকা। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
যোগ্যতা ও শর্তাবলি: নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। কম্পিউটারে অফিস প্রোগ্রাম (ওয়ার্ড, এক্সেল) ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।
কর্মস্থল ও অভিজ্ঞতা: কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে নিয়োগপ্রাপ্তদের কাজ করতে হবে। এটি অফিসভিত্তিক পদ এবং পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।
আবেদন পদ্ধতি: আগ্রহীরা নির্ধারিতলিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ মার্চ ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫