ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

সাত পদে মৎস অধিদপ্তরে বিশাল নিয়োগ

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১১:২১:৫০

সাত পদে মৎস অধিদপ্তরে বিশাল নিয়োগ

ডুয়া ডেস্ক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর নিয়ে এসেছে মৎস্য অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন এই দপ্তরটি বিভিন্ন ক্যাটাগরির মোট সাতটি পদে ২৮৪ জন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন করা যাবে ১৫ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে; অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন বিবেচিত হবে না।

প্রতিষ্ঠানের নাম: মৎস্য অধিদপ্তরমন্ত্রণালয়:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়পদসংখ্যা:০৭টিমোটনিয়োগ:২৮৪ জন

পদেরনাম:হ্যাচারিসহকারীপদসংখ্যা: ০৫টিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস এবং স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।

পদের নাম: ভান্ডার রক্ষকপদসংখ্যা: ০২টিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

পদের নাম: গাড়িচালকপদসংখ্যা: ০৬টিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: জেএসসি বা সমমান পাস, ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা এবং বিআরটিএ প্রদত্ত বৈধ হালকা বা ভারী গাড়ির লাইসেন্স।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১৩৫টিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

পদের নাম: ক্যাশিয়ারপদসংখ্যা: ০৪টিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।

পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল)পদসংখ্যা: ০৬টিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি।

পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ১২৬টিবেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত