ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
৪৬তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
ফলাফল–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, মনোনীত প্রার্থীদের তালিকা কমিশনের নির্ধারিত মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং আবেদনপত্রে দেওয়া তথ্য ও সংযুক্ত সনদের ভিত্তিতেই এই সাময়িক সুপারিশ প্রদান করা হয়েছে।
কমিশন স্পষ্ট করেছে, নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের শিক্ষাগত সনদ, অন্যান্য ডকুমেন্ট ও তথ্যের সত্যতা যাচাই করবে। যাচাই–প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ যদি জ্ঞাতসারে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্য গোপন, নথি জালিয়াতি বা কোনো ধরনের টেম্পারিংয়ের সঙ্গে জড়িত থাকেন—তাহলে তার মনোনয়ন বাতিল করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। এমনকি নিয়োগের পরও এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে চাকরি থেকে অপসারণসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
পিএসসি জানায়, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ অনুযায়ী ক্যাডার পদে মনোনীতদের স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যথাযথ সংস্থার মাধ্যমে প্রাক–নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই সম্পন্ন হওয়ার পর সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।
এছাড়া প্রার্থীদের উচ্চতা, বুকের মাপ, ওজনসহ প্রয়োজনীয় শারীরিক তথ্য—যেখানে প্রযোজ্য—যাচাই করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্নের পরই নিয়োগকারী কর্তৃপক্ষ মনোনীতদের নিয়োগ দিতে পারবে।
কমিশন আরও জানিয়েছে, প্রকাশিত মনোনয়ন তালিকায় কোনো ভুল–ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের অধিকার পিএসসি সংরক্ষণ করে। এই মনোনয়ন চূড়ান্ত চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়; বরং নির্ধারিত বিধি–বিধান পূরণের পরই নিয়োগ কার্যকর হবে।
ফলাফল দেখতে ক্লিক করুন এখানে...
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর