ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: জনবল সংকট পূরণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর অধীন আঞ্চলিক কার্যালয়গুলোতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৪৮টি শূন্য পদে ১৬ থেকে ২০তম গ্রেডভুক্ত ছয়টি ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন জমা দিতে পারবেন।
বয়সসীমা
প্রার্থীদের বয়স ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের পদ্ধতি
যেসব প্রার্থী পরীক্ষায় অংশ নিতে চান, তারা নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। একই প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যও দেখা যাবে। প্রার্থীরা
অনলাইনে আবেদন করতেএখানে ক্লিক করুন।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতেএখানে ক্লিক করুন
আবেদন ফি
১ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২ থেকে ৬ নম্বর পদে আবেদন করতে ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
সব প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬; নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর