ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
তথ্যপ্রযুক্তির তিন কোম্পানির ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের ভরসা
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৭টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১টি কোম্পানি আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেশি ঘোষণা করেছে, ২টির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে, ২টির ডিভিডেন্ড কমেছে এবং ২টি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। যে ২টি কোম্পানি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে, সেই দুই কোম্পানি আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড বেশি ঘোষণা এবং ডিভিডেন্ড অপরিবর্তিত থাকার কোম্পানিগলো হলো-এডিএন টেলিকম, বিডিকম অনলাইন ও আটিসি। এরমধ্যে আইটিসি আগের বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আইটিসি
আইটিসি লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৯৮ পয়সা।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (নগদ প্রবাহ) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৫৫ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৫ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ২০ টাকা ৭৫ পয়সা।
আগামী ৭ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় হাইব্রিড সিস্টেমে (শারীরিক উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্ম) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
এডিএন টেলিকম
এডিএন টেলিকম লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৩১ পয়সা।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (নগদ প্রবাহ) হয়েছে ৫ টাকা ৭৫ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৯৬ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮২ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ৩১ টাকা ৩৫ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমে (শারীরিক উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্ম) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
বিডিকম অনলাইন
বিডিকম অনলাইন লিমিটেড ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (বিএসইসি'র সম্মতি সাপেক্ষে) ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৮৫ পয়সা (পুনমূল্যায়িত)।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (নগদ প্রবাহ) হয়েছে ১ টাকা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৬ পয়সা (পুনমূল্যায়িত)।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৫ টাকা ১৯ পয়সা (পুনমূল্যায়িত)।
স্টক ডিভিডেন্ড ঘোষণার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে: ক) নেটওয়ার্ক সম্প্রসারণে ক্যাশ ব্যবহার করা হবে। খ) এটি শেয়ার প্রিমিয়াম থেকে ঘোষণা করা হয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ