ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
স্বর্ণ চুরির অভিযোগে অভিনেত্রী গ্রেফতার
বিনোদন ডেস্ক: ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের দিকে কলকাতার বড়বাজার নন্দরাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। বিষয়টি ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, ১৫ অক্টোবর রূপা দত্ত এক নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের সোনার চেইন, দুটি সোনার বালা এবং নগদ ৪ হাজার রুপি চুরি করেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রায় ১৫ দিন পর অভিনেত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে ২০২২ সালের ১৩ মার্চ কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে রূপাকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় পুলিশ তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা এবং একাধিক পার্স উদ্ধার করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল