ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
আরপিও সংশোধনে একমত বিএনপি, আপত্তি এক ধারায়
নিজস্ব প্রতিবেদক: গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের সবগুলো ধারার সঙ্গে বিএনপি একমত হলেও, জোটের প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি সমর্থন করে না দলটি। বিএনপি চাইছে, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা দলীয় প্রতীকে নয়, যেকোনো প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা আগের বিধানে যেভাবে ছিল, সেটি বহাল রাখা হোক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব কথা জানান।
সালাউদ্দিন আহমেদ বলেন, যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, তাদের হয় নিজেদের প্রতীক বা জোটের অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার স্বাধীনতা ছিল। এই আইনের খসড়া যখন নির্বাচন কমিশন আমাদের পাঠিয়েছিল, তখন অনেকগুলো সংশোধনী আনা হয়েছিল। প্রায় প্রতিটি সংশোধনীর সঙ্গে বিএনপি একমত পোষণ করেছে, যেমন— 'না' ভোট, প্রার্থীদের জামানত বৃদ্ধি, নির্বাচনে অনিয়ম হলে নির্বাচন কমিশনের এখতিয়ার বৃদ্ধি এবং নির্বাচন বাতিলের ক্ষমতা।
তিনি আরও জানান, "শুধু এই বিধানটির সঙ্গে আমরা একমত পোষণ করিনি।" আইনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোর সময়ও অনানুষ্ঠানিকভাবে সরকারের প্রতিনিধি হিসেবে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তখন আইন উপদেষ্টা বিষয়টি সরকারের নজরে আনার আশ্বাস দিয়েছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি চিঠি আইন উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। এর কয়েকদিন আগেও একই চিঠি নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।
সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, "বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে এই বিধানটি আগের মতো বহাল থাকবে।" তিনি মনে করেন, ছোট দলের গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারলে সংসদ সমৃদ্ধ হবে এবং আইন প্রণয়নে তারা ভূমিকা রাখতে পারবেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তিনি সরকারের কাছে বিষয়টি তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করে দেখবেন।
সালাউদ্দিন আহমেদ নির্বাচন সংস্কার কমিশনের সমালোচনা করে বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং জাতীয় ঐকমত্য কমিশনেও বিষয়টি আলোচিত বা প্রতিষ্ঠিত হয়নি। হঠাৎ করে একটি বিষয় আরোপ করা সঠিক নয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- স্পিকার নেই, নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন নিয়ম
- কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে: এখানে সরাসরি দেখুন Live