ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইপিএস প্রকাশ করেছে গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিসূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ৭৫১ কোটি টাকায়, যা গত বছর একই সময়ে ছিল ৭৫৫ কোটি টাকা। এরফলে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২১ টাকা ৮৮ পয়সা।
আলোচ্য তিন প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৬ টাকা ৭২ পয়সা।
তবে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির টার্নওভার বা মোট বিক্রয় বেড়েছে ১.৪ শতাংশ। এই সময়ে টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯ কোটি টাকা। তারপরও কোম্পানিটির ইপিএস কমার কারণগুলো হলো:
১. পরিচালনা ব্যয় বৃদ্ধি: পরিচালনা ব্যয় গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের ২ হাজার ৪৮৯ কোটি টাকা থেকে ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৫৬৪ কোটি টাকা হয়েছে।
২. নেট ফিন্যান্স খরচ বৃদ্ধি: জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণফোনের নেট ফিন্যান্স খরচ গত বছরের ১৬৯ কোটি টাকা থেকে বেড়ে ১৭৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
উচ্চ বিক্রয় সত্ত্বেও এই দুই ধরনের ব্যয় বৃদ্ধি পাওয়ায়, শেষ পর্যন্ত কোম্পানির নিট মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি